যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

ম্যাগনেশিয়াম বনাম ভিটামিন ডি, কোনটির কী কাজ

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:২২ PM

১৪
ম্যাগনেশিয়াম বনাম ভিটামিন ডি, কোনটির কী কাজ

সংগৃহীত

ভিটামিন ডি কীভাবে কাজ করে

  • ভিটামিন ডি সরাসরি রোগ প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় রাখে। অনেক ইমিউন সেল ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিটামিন ডির ওপর নির্ভর করে।

  • ভিটামিন ডির অভাবে শ্বাসতন্ত্রের ইনফেকশন ও পেশির দুর্বলতা দেখা দিতে পারে, ফলে ক্লান্ত লাগে।

  • ভিটামিন ডি সরাসরি পেশিশক্তি তৈরিতে ভূমিকা রাখে না। তবে পেশিশক্তি উন্নত করতে সহায়তা করে। ভিটামিন ডির অভাবে পেশির দুর্বলতা ও ক্লান্তি বাড়তে পারে।

  • তবে অতিরিক্ত ভিটামিন ডি নেওয়া শরীরের পক্ষে ভালো নয়, বরং এতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

ভিটামিন ডির উৎস

  • সূর্যের আলো

  • সামুদ্রিক মাছ

  • দুধ ও দুগ্ধজাত খাবার

  • ডিমের কুসুম

  • সাপ্লিমেন্ট

ম্যাগনেশিয়াম কী কাজ করে

  • ম্যাগনেশিয়াম দেহে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাবার থেকে শক্তি তৈরি করতে সহায়ক।

  • এই খনিজ পেশি ও স্নায়ুর কাজ, ঘুম নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধব্যবস্থার কার্যকারিতায় সাহায্য করে।

  • শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলে খাবার থেকে শক্তি তৈরি হয় কম, ফলে ক্লান্ত লাগে।

ম্যাগনেশিয়ামের উৎস

  • বাদাম

  • বিভিন্ন ধরনের বীজ

  • ডাল

  • শাকসবজি

  • কলা

  • অ্যাভোকাডো

  • ডার্ক চকলেট

  • গমজাত খাবার

সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে সতর্কতা

  • শুধু ঘাটতি থাকলেই চিকিৎসকের পরামর্শ অনুসারে নির্দিষ্ট মাত্রায় ভিটামিন ডি ও ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নেওয়া উচিত।

  • অতিরিক্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিছু ক্ষেত্রে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা ক্ষতির কারণ হতে পারে।

  • শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ম্যাগনেশিয়াম নিলে ডায়রিয়া বা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে।

একনজরে

ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেম ও পেশি শক্তিশালী করে। ম্যাগনেশিয়াম দেহে শক্তি উৎপাদন করে। স্নায়ু-পেশির কাজ ও ঘুম নিয়ন্ত্রণে সহায়ক। দুটি আলাদা আলাদা কাজ করে, কিন্তু একটি আরেকটির কার্যকারিতা বাড়ায়।

 

ভিটামিন স্বাস্থ্য খাবার ম্যাগনেশিয়াম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!