যুক্তরাষ্ট্র   রবিবার ৩১ মে ২০২৬, রবিবার ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন চৌধুরী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৬:০১ AM

২১
তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ভক্ত-অনুরাগীদের সঙ্গে নতুন এক পোস্ট শেয়ার করেছেন। ছোট পর্দা থেকে শুরু করে এখন বড় পর্দায় নিয়মিত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টের কারণে প্রায়ই আলোচনায় থাকা মেহজাবীন এবার অবকাশ যাপনের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে তার ফ্যাশনেবল লুক ও মনোমুগ্ধকর লোকেশন নজর কাড়ে ভক্তদের।

শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’—তার এই আবেগঘন ও রোমান্টিক ক্যাপশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

ভক্তরা কমেন্টে তার রূপ, স্টাইল এবং ব্যক্তিত্বের প্রশংসায় ভরিয়ে দেন। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শুরু করেন মেহজাবীন চৌধুরী। পরে তিনি নাট্যাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’, যেখানে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ।

বর্তমানে তিনি ধারাবাহিকভাবে ওটিটি ও চলচ্চিত্রে কাজ করে নিজেকে আরও বিস্তৃত পরিসরে প্রতিষ্ঠিত করছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!