জনপ্রিয় ছোট ও বড় পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, শ্বশুরবাড়ি থেকে তিনি নিয়মিত উপহার হিসেবে পাকিস্তানি লন কাপড় পান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদের কেনাকাটা ও পারিবারিক উপহার নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন। ফারিণ জানান, আগে তিনি প্রচুর কেনাকাটা করলেও এখন তা অনেকটাই কমিয়ে দিয়েছেন, কারণ তার কাছে ইতিমধ্যেই পর্যাপ্ত পোশাক জমে গেছে।
তিনি বলেন, নিজের জন্য কেনাকাটা কম করলেও পরিবার ও শ্বশুরবাড়ির সদস্যদের জন্য নিয়মিত কেনাকাটা করেন। শ্বশুরবাড়ির উপহার প্রসঙ্গে তিনি বলেন, “আমার শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি লন গিফট পাই। মনে হয় উনারা আমাকে উপহার দেওয়ার একটা সুযোগ পেয়ে যান।”
ঈদুল আজহা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ফারিণ বলেন, এই ঈদে তিনি সাধারণত বাইরে কম বের হন। বিশেষ করে গন্ধসংবেদনশীলতার কারণে ঘরেই বেশি সময় কাটান বলে জানান তিনি।
তবে পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, আত্মীয়-স্বজনের বাসায় যাওয়া এবং কোরবানির মাংস আদান-প্রদানসহ উৎসবের আনুষ্ঠানিকতা তিনি যথারীতি পালন করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!