যুক্তরাষ্ট্র   রবিবার ৫ এপ্রিল ২০২৬, রবিবার ২১ চৈত্র ১৪৩২

শাহরুখ খানের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়ছে: পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৬:২৭ AM

১৩
শাহরুখ খানের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়ছে: পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি

ভারতের বিজেপি নেতার পারিবারিক অনুষ্ঠানে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতি নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা এই অভিনেতাকে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ নেতার আয়োজনে দেখা যাওয়ায় বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ সৃষ্টি হয়েছে।

সম্প্রতি বিজেপি নেতা মোহিত কম্বোজের মেয়ে মিশকা কম্বোজের জন্মদিনে জমকালো এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ছাড়াও রণবীর সিং, সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা ও শিল্পা শেঠির মতো তারকারা। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটির একটি ছবি শেয়ার করেন এবং রাতটিকে ‘স্মরণীয়’ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা গেছে, রণবীর সিং ও সঞ্জয় দত্ত তাদের সাম্প্রতিক সিনেমা ‘ধুরন্ধর টু’-এর গান পরিবেশন করছেন। শাহরুখ খানও সহকর্মীদের সঙ্গে ফুরফুরে মেজাজে ছিলেন। রাজনৈতিক বিশ্লেষক ও ভক্তদের একাংশ এই উপস্থিতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর শাহরুখ বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর কাজে ব্যস্ত। সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। সিনেমায় আরও অভিনয় করছেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও জ্যাকি শ্রফ।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!