যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ AM

খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তারকাদের ঝলমলে জীবনের আড়ালে থাকা চড়াই-উতরাই ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে খোলামেলা কথা বলেছেন।

পডকাস্টে ফারিয়া জানান, জীবনে খারাপ সময়গুলো তাকে স্পষ্টভাবে বুঝিয়েছে কে আসলে আপন আর কে পর। তিনি বলেন, “জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে কঠিন সময়গুলোই আমাকে শেখিয়েছে সত্যিকারের সম্পর্কের মানে।”

নিজের নাম নিয়ে মজার তথ্য শেয়ার করে ফারিয়া বলেন, পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা তাকে ‘সেতু’ নাম দিয়ে ডাকে। এই নাম এখনও পরিবারে ঘনিষ্ঠভাবে ব্যবহৃত হয়। ফারিয়া প্রেম, বিয়ে এবং জীবনের দর্শন নিয়ে খোলামেলা আড্ডায় অংশ নেন। দুই বছর আগে ভালোবাসা দিবসে দেওয়া বার্তাকে স্মরণ করে তিনি বলেন, “সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। নিজেকে বিলীন না করে নিজের ভালো থাকা নিশ্চিত করা প্রয়োজন।”

পডকাস্টের নবম পর্বটি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় জেড আই ফয়সালের প্রযোজনায় তৈরি করা হয়েছে। এটি ৩১ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে সম্প্রচার হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!