যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি: আলিয়া ভাট

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ AM

এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি: আলিয়া ভাট

ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি একটি সড়ক নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের ব্যক্তিগত এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, মাত্র ১২ বছর বয়সে নিজের ন্যানিকে এক সড়ক দুর্ঘটনায় হারান। ন্যানি ছিলেন তার পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্যের মতো।

আলিয়ার কথায়, দুর্ঘটনার দিন ন্যানি এবং তার সঙ্গী মোটরসাইকেলে মন্দির যাচ্ছিলেন। যদিও সঙ্গীর মাথায় হেলমেট ছিল, ন্যানির ছিল না। পথিমধ্যে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আলিয়ার মধ্যে দীর্ঘদিন আতঙ্ক ও শোক কাজ করেছিল।

আলিয়া বলেন, সেই সময় তার পরিবারের সবাই নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। গাড়িচালকদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল, সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে চাকরি থাকবে না।

তিনি আরও জানান, “এখন নিজে মা হয়ে সেই সময়কার উদ্বেগ, ভয় আর নিরাপত্তার গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারি।” আলিয়া বর্তমানে তার মেয়েকে ঘনিষ্ঠভাবে দেখভাল করছেন এবং পেশাগত ব্যস্ততার মধ্যেও মাতৃত্বের আনন্দ উপভোগ করছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!