বলিপাড়ার ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি ওরফে ওরি-এর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব শেষ করে দিয়েছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। প্রকাশ্যে সারার ক্যারিয়ার ও পরিবারের বিষয়ে ওরির কুরুচিপূর্ণ মন্তব্যের পর এই সম্পর্কের ফাটল ধরেছে।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে, যেখানে ওরি সারা, তার মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের প্রেমিকা পলক তিওয়ারিকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করেন। ওরির এমন প্রকাশ্য অপমানের পর সারা ও ইব্রাহিম তাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেন।
এরপর ওরি আরও এক ধাপ এগিয়ে সারাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। ভিডিওতে কালো নেটের গেঞ্জি পরে থাকা ওরির উদ্ভট সাজে একজন নেটিজেন প্রশ্ন ছোড়ে, যাতে ওরি অযাচিতভাবে সারা আলি খানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, “আমার এই অন্তর্বাসে সারার ক্যারিয়ারের হিট ছবিগুলো ধরে রেখেছি।”
ওরির কুরুচিপূর্ণ মন্তব্যে নেটিজেনদের মধ্যে তীব্র নিন্দার ঝড় উঠেছে। তবে সারা সরাসরি কোনো তর্কে জড়াননি। সিনেমা জগতে আসার আগে পর্যন্ত সারা এবং ওরি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এবং বলিউডের পার্টিগুলোতেও একসাথে দেখা যেত।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!