যুক্তরাষ্ট্র   রবিবার ৩১ মে ২০২৬, রবিবার ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:৪১ AM

২৫
পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত এক সামিটে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং খাতসহ আর্থিক ব্যবস্থার বিভিন্ন অংশকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে বিকেন্দ্রীকরণ জরুরি। তিনি বলেন, দেশের অর্থনীতি গত কয়েক বছরে নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে, এতে অনেক প্রতিষ্ঠান কার্যকারিতা হারিয়েছে।

তিনি আরও বলেন, কেউ নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না; ব্যাংকের প্রকৃত মালিক শেয়ারহোল্ডাররা এবং ব্যাংকের অর্থ আমানতকারীদের। তাই আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে আর্থিক প্রতিবেদন ব্যবস্থায় ব্যাপক অনিয়ম ছিল, যার কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও বলেন, সম্পদের যথাযথ মূল্যায়ন ছাড়া বড় অঙ্কের ঋণ অনুমোদনের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে এবং একাধিক আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে।

অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফেরাতে স্বচ্ছতা ও শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!