জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও কাস্টমস বিভাগের ২৮ অতিরিক্ত কমিশনারকে পদোন্নতি দিয়ে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক দুটি আদেশে এ পদোন্নতির তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ ইস্যু করে এনবিআরকে পদায়নের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে আয়কর বিভাগ থেকে ১৬ জন ও কাস্টমস বিভাগ থেকে ১২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
আয়কর বিভাগে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা:
মো. মোস্তাফিজুর রহমান, মুন্সী হারুনর রশিদ, শেখ মো. মনিরুজ্জামান, মুহাম্মদ আমিনুর রহমান, মো. আবু সাঈদ সোহেল, ড. লুৎফুন্নাহার বেগম, মোহাম্মদ আবদুর রকিব, সৈয়দ মহিদুল হাসান, মো. মাসুদুর রহমান মাসুদ, রুনা লায়লা, সেলিনা সুলতানা, মোসাম্মৎ সাহেনা আক্তার, মো. নজরুল আলম চৌধুরী, মু. মহিতুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান ও ফরিদ আহমেদ।
কাস্টমস বিভাগে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা:
মো. মাহফুজুল হক ভূঁঞা, মোহাম্মদ মাহমুদুল হাসান, ড. আবু নূর রাশেদ আহম্মেদ, মোহাম্মদ শফি উদ্দিন, মিয়া মো. আবু ওবায়দা, মো. বশীর আহমেদ, মোহাম্মদ হাসমত আলী, কাজী ফরিদ উদ্দিন, মোহা. মসিউর রহমান, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া ও মু. রইচ উদ্দিন খান।
পদোন্নতির মাধ্যমে এনবিআর উভয় বিভাগের কর্মকর্তা বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!