আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের আনসিকিউরড, নন কনভার্টেবল ও ফুললি রেডিমেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বন্ডটির মেয়াদ থাকবে ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর। বিএসইসির ১০০৪তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়, যা বুধবার (২৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার পর বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বন্ডটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের জন্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে সেনা ইন্সুরেন্স পিএলসি এবং ফান্ড এরেঞ্জারের দায়িত্ব পালন করবে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড।
বিএসইসি জানিয়েছে, অনুমোদিত এ বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি বাজারে নতুন তহবিল সংগ্রহ করতে পারবে এবং অর্থায়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!