যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

সোনার ভরি এক লাফে বাড়লো ১৬ হাজার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ AM

সোনার ভরি এক লাফে বাড়লো ১৬ হাজার

ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়েছে। নতুন দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দাম প্রদর্শনকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,৫৫০ ডলার ছাড়িয়েছে।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৮৬ হাজার টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭২,৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩,৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৯৩,৩৯০ টাকা।

সোনার সঙ্গে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৮,৫৭৩ টাকা, ২১ ক্যারেটের ৮,১৬৪ টাকা, ১৮ ক্যারেটের ৬,৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪,৭৮২ টাকা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!