মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপি সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলের সিনিয়র নেতারা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও জাতীয় স্ম…