‘হ্যাঁ’ ভোটে সংস্কার, ‘না’ ভোটে অনিশ্চয়তার আশঙ্কা—পাল্টাপাল্টি অবস্থানে দলগুলো ঢাকা: ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী সংবিধানের কয়েকটি মৌলিক সংশোধনী প্রস্তাবে জনগণের সম্মতি যাচাইয়ের লক্ষ্যে আসন্ন গণভোটকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। একদিকে অন্তর্বর্তী সরকার ও বেশিরভাগ রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদি…