চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে অচল হয়ে পড়েছে।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ও শ্রমিক সূত্রে জানা গেছে, কর্মবিরতির কারণে কার্গো বার্থ, সিসিটি ও এনসিটিতে কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে জাহাজের অপারেশনাল কা…