গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে স্বস্তি পেতে আমরা প্রাকৃতিক শীতল পানীয়ের দিকে হাত বাড়াই। লেবুর শরবত, ঠান্ডা লাচ্ছি—সবই জনপ্রিয়। সেই সঙ্গে আখের রসও অনেকের পছন্দের পানীয়। সতেজ স্বাদ এবং প্রাকৃতিক মিষ্টতার কারণে এটি শরীরকে ঠান্ডা ও আর্দ্র রাখতে সাহায্য করে বলে ধারণা আছে।
কিন্তু পুষ্টিবিদদের মতে, আখের রস হিট স্ট্রোক প্রতিরোধ করতে পারে না। হিট স্ট্রোক একটি গুরুতর অবস্থা যা ঘটে যখন শরীর তার তাপমাত্রা…