সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর গুঞ্জন চললেও আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ দুপুরে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সকাল থেকেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে দুপুরের পর অথবা সন্ধ্যায় প্রাথম…