ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ইস্যুতে আলোচনা ব্যর্থ হওয়ায় এমন বিকল্প বিবেচনা করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, ইরানের সঙ্গে চলমান প্রাথমিক আলোচনা আশানুরূপ না হওয…