মধ্য-আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় রাজ্য রুবায়ার একটি কোলটান খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ২২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর দিয়েছেন প্রদেশের বিদ্রোহীদের নিয়োজিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা।
স্থানীয় সূত্র জানায়, খনিতে ধসের সময় সেখানে শ্রমিক, শিশু এবং বাজারে কাজ করা নারীরাও ছিলেন। উদ্ধারকাজ চলছে এবং গুরুতর আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ…