রূপালি পর্দার গ্ল্যামার ও আভিজাত্যের বাইরে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি খোলামেলা না হলেও, এবার সেই ভালোবাসার এক ঝলক দেখা মিলেছে তার ছোট বাগানে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জয়া তার বাগানে পরম যত্নে গাছের পরিচর্যা করছেন। কখনও ধারালো কাঁচি দিয়ে সতেজ শসা কেটে নেন, আবার কখনও বড় থোকার কলা হাতে নিয়ে উচ…