চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এই প্রবাহ মূলত পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়ে পরিবারের বাড়তি খরচ মেটাতে বেশি হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মার্চের এই সময়ে ৩০৫ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার ৫১৫ কোটি টাকা) প্রবাসীদের পক্ষ থেকে দেশে এস…