যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

মেট্রো হাউজিং প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ AM

১২
মেট্রো হাউজিং প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং তিন নম্বর রোডের ব্লক-বি এলাকায় অবস্থিত মেট্রো হাউজিং প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেট্রো হাউজিং এলাকাজুড়ে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। ঢাক-ঢোলের তালে তালে শিশুদের আনন্দঘন এই র‍্যালি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।
সকাল দশটা থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বেলুন ফাটানোসহ নানা ধরনের আনন্দঘন খেলায় শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবের আমেজ।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে এটি এলাকার অসংখ্য ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি নেক মোহাম্মদ বলেন, “নিম্নবিত্ত পরিবারের যেসব সন্তান আর্থিক সংকটের কারণে লেখাপড়ার সুযোগ পায় না, মূলত তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতেই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারীকরণের জোর দাবি জানান। এছাড়া অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।
শিক্ষার্থীদের অভিভাবকেরা সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের শিক্ষা সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নাচ গান গজল কৌতুক অভিনয় আবৃত্তি সহ অনুষ্ঠানটি রাত দশটা পর্যন্ত চলে 200 শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!