অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দিয়েছেন।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, স্টল ভাড়া কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলা একাডেমি শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আশা করছে, স্টল ভাড়া কমানোর এ উদ্যোগের ফলে এবারের অমর একুশে বইমেলা আগের মতোই লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!