যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ AM

১২
রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় তাজওয়ার রহমান অর্ক (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে ছিলেন। নিহত অর্ক ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে পশ্চিম জুরাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।

এসআই আজিজুল হক আরও জানান, তাজওয়ার রহমান অর্কের বাড়ি পূর্ব রামপুরার এসোর্ট রোজারিও ২/এ এলাকায়। তিনি ওই এলাকার গাজী হাফিজুর রহমানের ছেলে।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে কি না বা চালককে আটক করা হয়েছে কি না—এ বিষয়ে পুলিশ কোনো তাৎক্ষণিক তথ্য জানাতে পারেনি।


আরএস-রাসেল

নিহত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!