যুক্তরাষ্ট্র   রবিবার ৫ এপ্রিল ২০২৬, রবিবার ২১ চৈত্র ১৪৩২

স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান আব্দুল হান্নানের আয়কর নথি জব্দ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৭:১৩ AM

২১
স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান আব্দুল হান্নানের আয়কর নথি জব্দ

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সোমবার আদেশ দিয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দ করার।

আদেশটি দুদকের আবেদনের পর দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী করদাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মূল আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ৬ মে আদালত আব্দুল হান্নানের এসব সম্পদ ক্রোকের আদেশ দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!