এনসিপির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’ আত্মপ্রকাশ করেছে। আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় নতুন সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। সভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পর নারীদের ওপর অনলাইন বুলিং ও রাজনৈতিক চাপ বেড়ে গেছে, যার কারণে অনেক নারী রাজনীতি থেকে দূরে সরে গেছেন।
নাহিদ ইসলাম আরও জানান, ‘জাতীয় নারী শক্তি’ সারাদেশে জুলাই আন্দোলনের হারানো নারীদের খুঁজে বের করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারীদের সঙ্গে দেখা হয়েছে, এবং নারীদের মধ্যে পরিবর্তনের গভীর আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা তা প্রকাশ করতে পারেননি।
সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!